DOYEL PAKHI KONNA RE ( দোয়েল পাখি কন্যা রে ) LYRICS - DEBI | MOMTAZ - PRITOM HASAN - JOYA AHSAN


DOYEL PAKHI KONNA RE FULL MP3 SONG LYRICS IN BANGLA FROM DEBI : 

doyel-pakhi-konna-re-by-momtaz-lyrics
দোয়েল পাখি কন্যা রে লিরিক্স

DOYEL PAKHI KONNA RE LYRICS BY MOMTAZ FROM DEBI : Presenting " Doyel Pakhi Konna Re " Bengali Song Lyrics in Bangla.This song is sung By MOMTAZ & lyrics planned By Rakib Hasan Ruhul.While the music is composed by talented Music Composer PRITOM HASAN.This is a track of the movie " DEBI " featuring Joya Ahsan, Sabnam Fariya & Chanchal Chowdhury in the lead role & directed By Anam Biswas.The film based on novel of same name writtern by Humayun Ahmed. The film is produced by Jaya Ahsan, as her first production from her production house 'C for Cinema' The release date of the film is undisclosed as of now.



SONG CREDITS :
  • Song Name : Doyel Pakhi Konna re
  • Singer : Momtaz
  • Lyrics : Rakib Hasan Ruhul
  • Music : Pritom Hasan
  • Label : Jaaz Multimeda
  • Release Date : 

DEBI OFFICIAL TRAILER



DOYEL PAKHI KONNA RE LYRICS IN BANGLA

" নতুন ঘরে যায়
আয় দেইখা যা !
 নতুন ঘরে যায়
আয় দেইখা যা ! "

মায়াবতী কন্যা রে,
শালুক ফোটা ফুল রে,
রসগোল্লার মতো মিষ্টি
কন্যার হাসি রে !

আয় দেইখা যা !
আয় দেইখা যা !

দোয়েল পাখি কন্যা রে,
লাউয়ের ডগা হাত রে,
আতা গাছে তোতা গান গায়
তারে দেইখা রে !

আয় শুইনা যা !
আয় দেইখা যা !

ও কচি কলাপাতা নরম তার
হলুদ মাখা গায়,
ও সুন্দরী কন্যা আজ আমগো
নতুন ঘরে যায়।

আয় দেইখা যা !

" নতুন ঘরে যায়
আয় দেইখা যা ! "

জানি না জীবন কখন
কোথায় লইয়া যায় রে,
শুধু চাই আমগো কন্যা
যেনো সুখী হয় রে।

যেনো ব্যথা - না লাগে
তার শিমুল তুলা মনে।
কোনো মন্দ - হাওয়া যেন
না লাগে তাহার অঙ্গে,
অঙ্গ দোয়া নিয়া যা,
যা নিয়া যা।

আমার দু'চোখের মনি
যে নিয়াযায় রে ,
সে জানি সারাজীবন তারে দেইখা রাখে।

হাতে মেহেদী লাগায়,
সাথে আলতা রাঙা পায়,
ও সুন্দরী কন্যা আজ আমগো
নতুন ঘরে যায়।

আয় দেইখা যা !

" নতুন ঘরে যায়!
আয় দেইখা যা !
নতুন ঘরে যায়!
আয় দেইখা যা ! "  - [ ২ বার ]
][ সমাপ্ত ][
 ‘দোয়েল পাখি কন্যা রে’ শিরোনামের এ গানটির সুর ও সংগীত করেছেন প্রীতম। এর কথা লিখেছেন রাকিব হাসান রাহুল। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে বলে জানালেন এর শিল্পীরা। 
 
প্রয়াত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র এটি। ছবিতে মমতাজের গান রাখার বিশেষ কারণ তুলে ধরলেন জয়া। বললেন, ‘ছবিতে গল্পের প্রয়োজনে একটি দৃশ্যে আমার ও পরিচালক অনম বিশ্বাসের মনে হয়েছে মমতাজ আপার গান থাকলে দৃশ্যটি সোনায় সোহাগা হয়। সে ভাবনা থেকেই গানটি ধারণ করা হয়। খুব দরদ দিয়ে গানটি গেয়েছেন মমতাজ আপা।’ জয়া জানান, শিগগিরই ‘দেবী’র গানগুলো ইউটিউবে প্রকাশ হবে। এ ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়াসহ অনেকে।চলচ্চিত্রটি জয়ার প্রযোজনা সংস্থা 'সি তে সিনেমা' নির্মাণ করছে।

কোন মন্তব্য নেই:

Please do not enter any spam link in the comment box

Blogger দ্বারা পরিচালিত.